চায়ের জনপদ
প্রকাশ : Apr 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রত্যাহারের দাবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌরসভার ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলতাফুর রহমান ওরফে নাজমুল হাসানের জালিয়াতি, দুর্নীতি ও নানা অনিয়ম বিষয়ে সংবাদ প্রকাশ করায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, সাংবাদিক লেখক-কলামিস্ট মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির) এর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানি মামলা দায়েরের ঘটনায় রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক আমাদের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই ডান, যুগ্ম সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রতিদিনের বাংলাদেশের মৌলভীবাজার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, কালের কণ্ঠের মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি এম এ রকিব, বাংলানিউজ২৪ডটকমের সিলেট ডিভিশনাল করেসপন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন,
দৈনিক দিনকালের প্রতিনিধি রুবেল আহমদ, লেখক ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, কার্যকরি কমিটির সদস্য শাকির আহম্মেদ, নূর মোহাম্মদ সাগর, মামুন আহমেদ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুর রব এবং ঝলক দত্ত প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এহসান বিন মুজাহির দৈনিক খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে আসছেন। সত্যের পক্ষে দাঁড়ানো আর অন্যায়ের বিরুদ্ধে কথা বলাই তার সাংবাদিকতার মূল শক্তি। শুধু সাংবাদিকই নন, কর্মজীনে তিনি একজন মানুষ গড়ার কারিগর শিক্ষক।দুঃখজনকভাবে, উদ্দেশপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সত্যিই নিন্দনীয়। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। 

প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উদ্বেগ জানিয়ে বক্তারা আরো বলেন, এই ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। এধরণের মিথ্যা মামলা, হয়রানি ও ভয় ভীতি প্রদর্শন সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করবে বলেও জানান তারা। একইসাথে শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্যরা আগামীকাল বেলা ১১ টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

1

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

2

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

3

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

4

শ্রীমঙ্গলে পুলিশের সফল অভিযান — চুরি হওয়া টেলিভিশন উদ্ধার, দ

5

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

6

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

7

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

8

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

9

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

সালমান শাহর মৃত্যু: ২৯ বছর পর স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্য

12

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

13

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

14

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

15

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

16

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

17

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

18

মদসহ আটক মেহজাবীনের পেছনে অদৃশ্য শক্তি কে? বিস্ফোরক তথ্য দিল

19

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

20