চায়ের জনপদ
প্রকাশ : Oct 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার : স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন সশস্ত্র আনসার সদস্যকে মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আগামী নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। আজ মঙ্গলবার রাজধানীর খিলগাঁও আনসার সদর দপ্তরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় সব থেকে বেশি নিয়োজিত থাকবে আনসার সদস্য।
প্রতিটি কেন্দ্রে থাকবেন ১৩ জন সদস্য। এই ১৩ জনের মধ্যে তিনজনের কাছে হাতিয়ার থাকবে। ১০ জন থাকবে অস্ত্র ছাড়া। এই দশজনের মধ্যে ৬ জন পুরুষ ও চারজন নারী আনসার সদস্য ভোট কেন্দ্রে থাকবেন।
তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার নিয়োজিত থাকবে হাতিয়ারসহ। নির্বাচনের সময় নয়দিনের জন্য আনসার চাওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় এই বাহিনীর ভূমিকা সবচেয়ে ভাইটাল।

নির্বাচনের আগে অপরাধীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অস্ত্র সবসময়ই কিছু বাইরে থাকে। দুইদিন আগেও দেখেন আটটি অস্ত্র উদ্ধার হয়েছে।
নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকবে অস্ত্র উদ্ধার হতেই থাকবে। এক সময় দেখবেন বাইরে আর কোনো অস্ত্র নেই। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

1

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

2

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

3

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

4

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

5

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

6

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

7

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

8

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

9

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

10

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

11

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

12

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

13

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

16

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

17

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

18

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

19

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

20