চায়ের জনপদ
প্রকাশ : Dec 23, 2025 ইং
অনলাইন সংস্করণ

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে হবে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন রিটার্নিং কর্মকর্তাসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আইন-বিধি অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারি সংসদ ও গণভোটে আইনের শাসন নিশ্চিত করা হবে এবং এ ক্রান্তিলগ্নে সঠিকভাবে দায়িত্ব পালন করা সকলের নৈতিক ও সংবিধানিক দায়িত্ব।

মঙ্গলবার নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ডিআইজি ও আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সিইসি বলেন, “দেশটা আমাদের সকলের দেশ। যদি মাঠ কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আমি সন্তুষ্ট থাকব। আর যদি কেউ অবহেলা করে, আমার ঘুম হারাম।”

তিনি আরও বলেন, দেশের এই যুগান্তকালীন সময়ে দায়িত্ব পূরণ করতে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে হবে। সিইসি সবাইকে আইনের শাসন বজায় রাখতে, আইন সমানভাবে প্রয়োগ করতে এবং কার্যকরভাবে দায়িত্ব সম্পন্ন করতে আহ্বান জানান।

সিইসি বলেন, “আমরা সবাই মিলে প্রমাণ করব যে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটি শুধুমাত্র আইনের শাসনের মাধ্যমে সম্ভব।” তিনি মাঠ প্রশাসনকে সতর্ক করে বলেন, “আপনারা সাহসী পদক্ষেপ নিলে, আইন অনুসারে কাজ করলে কমিশন আপনাদের পাশে থাকবে।”

সিইসি-এর নির্দেশনায় স্পষ্ট—নির্বাচন পরিচালনা আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে হবে, কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না, এবং প্রশাসনের সকল স্তরে শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

1

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

2

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

3

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

4

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

5

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

6

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

7

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

8

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

9

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

10

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

11

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

12

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

13

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

14

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

15

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

16

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

17

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

18

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

19

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

20