চায়ের জনপদ
প্রকাশ : Jan 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠন জাসাসের তিন নেতার পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুসারে পুনর্বিবেচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপির সাংগঠনিক কারণে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য ইদ্রিস আলী-এর পদ পূর্বে স্থগিত করা হয়েছিল। এ সময় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন ও সংশ্লিষ্ট নেতার লিখিত জবাব পর্যালোচনার পর বিষয়টি পুনর্বিবেচনা করে তার পদ স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। ভবিষ্যতে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা কঠোরভাবে অনুসরণ করার জন্য তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এছাড়া, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য শেখ মোঃ জসীম উদ্দিন-এর পদও আগে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার লিখিত আবেদনের আলোকে বিষয়টি পুনর্বিবেচনা করে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তাকেও ভবিষ্যতে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন, যাদের স্বাক্ষরিত পত্রের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অন্যদিকে, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব মোঃ জাহেদ আলী-এর প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদে পুনর্বহাল করা হয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক (চলতি দপ্তরের দায়িত্বে) মাকসুদ আশরাফ রুহেল।

উল্লেখ্য, মঙ্গলবার ৬ জানুয়ারি সংশ্লিষ্ট দলীয় সূত্র থেকে এসব তথ্য জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

1

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

2

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

3

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

4

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

5

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

6

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

7

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

8

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

9

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

10

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

11

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

12

রমজানের আগে নির্বাচন : প্রধান উপদেষ্টা

13

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

14

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

15

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

16

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

17

সালমান শাহর মৃত্যু: ২৯ বছর পর স্ত্রীসহ ১১ জনের বিরুদ্ধে হত্য

18

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

19

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

20