চায়ের জনপদ
প্রকাশ : Apr 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার হলেন মোছাব্বির আলী মুন্না

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটো টেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: চট্ট-২৩৫৯) আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৬ উপলক্ষে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না।

শ্রীমঙ্গল উপজেলা শাখা শ্রমিক পরিচালনা কমিটির নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না পূর্বে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌর বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে সক্রিয় রয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম এবং সাধারণ সম্পাদক শেখ মো. আনোয়ার হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। জাতীয় নির্বাচনের প্রভাব এবং পবিত্র মাহে রমযানের কারণে নির্ধারিত সময়সূচি ব্যাহত হয়। এছাড়া গত ১৭ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন ব্যালট পেপার সংক্রান্ত জটিলতার কারণে স্থগিত করতে হয়।

পরবর্তীতে আগের নির্বাচন কমিশন বাতিল করে নতুন করে ৬ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

নতুন নির্বাচন কমিশনের সদস্যরা হলেন—
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ মোছাব্বির আলী মুন্না, সিনিয়র কমিশনার মোহাম্মদ আলী, সদস্য মো. ইউসুফ আলী, সদস্য সচিব শামীম হাসান টুলু, এবং সদস্য আমজাদ হোসেন ও সাজ্জাদুর রহমান নওশাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

1

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

2

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

3

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

4

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

5

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

6

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

7

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

8

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

9

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

10

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

11

কুসংস্কারের বলি নারী ও শিশু, ‘কালোজাদু’ অভিযোগে পুড়িয়ে হত্যা

12

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

13

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

14

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

15

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

20