চায়ের জনপদ
প্রকাশ : Nov 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

হাসিনা-কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ফের ইন্টারপোলে আবেদন করা হবে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

আজ মঙ্গলবার ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গাজী এম এইচ তামিম বলেন, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা ও কামালের হাতে সময় রয়েছে মাত্র ২৯ দিন। তাদের ফেরাতে ফের আবেদন করা হবে ইন্টারপোলে।
রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে মামলার অন্য আসামি সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড।

ছয়টি অপরাধমূলক ঘটনার দুটি অভিযোগে আসামিদের দোষী সাব্যস্ত করে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

1

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

2

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

3

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

4

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

5

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

6

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

7

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

8

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

9

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

10

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

11

আগাম বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে চা–বাগান

12

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

13

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

14

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

15

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

16

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

17

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20