চায়ের জনপদ
প্রকাশ : Apr 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই আশঙ্কাজনক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে মর্মান্তিক ঘটনায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার আরেক ছেলে, যার অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকল মিয়া (৮৮), পিতা মৃত আসকর মিয়া। গুরুতর আহত হয়েছেন তার বড় ছেলে শহিদুর মিয়া (৪৫)। অভিযুক্ত ছোট ছেলে মশিক মিয়া ঘটনার পরপরই পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়া ও তার ছোট ছেলে মশিক মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় মশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করলে তিনি ডান পাঁজরের নিচে গুরুতর জখম হন।

বাবাকে বাঁচাতে এগিয়ে এলে বড় ছেলে শহিদুর মিয়াকেও ছুরিকাঘাত করা হয়, যা তার নাভীর বাম পাশে লাগে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত মশিক মিয়া পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

2

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

3

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

4

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

5

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

6

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

7

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

8

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

9

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

10

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

11

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

12

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

13

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

14

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

15

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

16

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

17

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20