সাবেক
সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমানকে সংযুক্ত আরব আমিরাতের আজমান
শহরের বিখ্যাত শেখ জায়েদ মসজিদে নামাজ পড়তে দেখা গেছে—এমন
একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। Evergreen Bangladesh নামক
একটি ফেসবুক গ্রুপে Md Masudur Rahman নামক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটিতে
দেখা যায়, তিনি চোকে কালো চশমা, গায়ে গোল্ড কালারের শার্ট এবং কালো প্যান্ট পরে চেয়ারে
বসে নামাজে অংশ নিচ্ছেন।
ছবিটির
সত্যতা এখনও নিশ্চিত না হলেও, এটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
পোস্টে অনেকেই মন্তব্য করে তাঁর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।
২০২৪
সালের ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। সেদিন গণঅভ্যুত্থানের
মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। সরকার পতনের
মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এই
রাজনৈতিক পরিবর্তনের পরপরই, সাবেক আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রাক্তন সংসদ
সদস্য শামীম ওসমান দেশত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমের খবরে জানা যায়, তিনি সংযুক্ত
আরব আমিরাতে আশ্রয় নেন।
বর্তমানে
শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে
দুর্নীতি, ভূমি দখল, রাজনৈতিক সহিংসতায় উসকানির অভিযোগ ইত্যাদি। নতুন সরকারের দায়িত্ব
গ্রহণের পর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তার সম্পদ তদন্তও শুরু হয়েছে বলে জানা
গেছে।
নামাজের
ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, "এই লোক দেশে ফিরবে কি না, তা এখন
দেখার বিষয়," আবার কেউ কেউ লিখেছেন, "ধর্মীয় অনুশীলন প্রশংসনীয়, তবে আইনের
মুখোমুখি হওয়াও জরুরি।"
এই
ছবি ও আলোচনা রাজনীতির উত্তাল সময়কে আরও উস্কে দিচ্ছে। শামীম ওসমান আদৌ দেশে ফিরবেন
কি না, কিংবা আইনি প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কি না—তা
সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই, রাজনৈতিক পালাবদলের পরও তিনি বাংলাদেশের মানুষের নজরেই
রয়েছেন।
মন্তব্য করুন