চায়ের জনপদ
প্রকাশ : Jul 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

জীবনের সকল প্রতিকূলতার সাথে লড়াই করে যারা এগিয়ে যেতে জানে সফলতা তাঁদের জন্যই অপেক্ষা করে। আমাদের সমাজে এমন একজন নারী হলেন সংগীতা বোনার্জী যিনি জীবনের সকল প্রতিকূলতাকে জয় করে এগিয়ে গিয়েছেন সফলতার শীর্ষে। স্বীকৃতি পেয়েছেন রাষ্ট্রীয় মর্যাদায়। 

তিনি বোনার্জী সমাজের সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজের একজন অসাধারণ প্রতিভাবান নারী। কাঙ্ক্ষিত স্বপ্ন, দৃঢ় চেতনা ও অসীম আত্মবিশ্বাস হচ্ছে তাঁর সফলতার চাবিকাঠি। পারিবারিক ও সামাজিক সহস্র প্রতিবন্ধকতা কিছুতেই রুখতে পারেনি তাঁর এগিয়ে যাওয়ার পথচলাকে। 

তিনি অনেক দিন থেকেই কাব্য রচনা করে এসেছেন। তার সেই সৃজনশীল কাব্য রচনা বিশেষ ভাবে স্থান পেয়েছে বাংলার সাহিত্যে। তিনি মনোনীত হয়েছেন বিভিন্ন যৌথ কাব্যগ্রন্থের নির্বাচিত কবি হিসেবে।

এভাবে বিভিন্ন সাহিত্য পরিষদ থেকে তিনি অর্জন করেছেন সাহিত্য সম্মাননা স্বারক ও সনদপত্র। দেশের কয়েকটি বই মেলায় তাঁর লেখা যৌথ কাব্যগ্রন্থ গুলো প্রকাশিত হয়েছে পর পর বিভিন্ন সাহিত্য ম্যাগাজিন ও সাহিত্য অনলাইন,অফলাইন পত্রিকায় যা পাঠক হৃদয়ে বিপুল সাঁড়া জাগিয়েছে।

তাঁর লেখনীতে, সত্য, ন্যায়, নারী নিরাপত্তা, নারী জাগরণ ও মানবাধিকারের সংগ্রামী চেতনা ফুঁটে উঠেছে যা বাংলার সাহিত্যে বিশেষভাবে প্রভাব ফেলেছে। নারী জাগরণ মূলক একটি মননশীল অসাধারণ কাব্য "জেগে ওঠো নারী" প্রকাশের পর তিনি " লেখক লালন সাহিত্য পরিষদ"থেকে অর্জন করেছেন সেরা লেখক সন্মাননা ও "কলম সৈনিক" উপাধি।

তারপর তিনি অর্জন করেছেন জাতীয় স্বীকৃতি। এপ্রিল ২০২৫ শে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ডিপার্টমেন্ট অফ আর্কাইভস অ্যান্ড লাইব্রেরীর উদ্যেগে একজন জাতীয় লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

আমাদের সমাজের একজন নারীর  জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন আমাদের সমাজকে গর্বিত করে তোলেছে। তাঁর এই স্বীকৃতি অর্জনের পিছনের ইতিহাসে রয়েছে সহস্র প্রতিকূলতার করুণ গল্প। জীবনের সব গুলো ঝড়ে কখনো তিনি মনোবল হারাননি,পথচলা থামিয়ে দেননি। 

তিনি মানবাধিকার আইন,নারী ধর্ষণকারীদের জন্য যথোপযুক্ত বিচার ব্যবস্থা গ্রহণ ও নারী ধর্ষণ প্রতিরোধে জন্য প্রয়োজনীয় বিষয়গুলো উল্লেখ পূর্বক বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার সাথে কাজ শুরু করেছেন। নারী আত্মনির্ভরশীলতা বিষয়টি নিয়ে একটি নারী জাগরণ মূলক কিশোরী ক্লাবের উদ্যোগ নিয়েছেন।

পেশাগত জীবনে তিনি একজন শিক্ষিকা। চাকরি জীবন,পরিবার ও কাব্য রচনার পাশাপাশি তিনি নাটক ও লিখছেন। এবং তাঁর আর একটি অসাধারণ প্রতিভা হচ্ছে তিনি বাংলা ও হিন্দি এই দুই ভাষায় গীতিকার হিসেবেও নিজেকে  নিখুঁত মননশীল সংগীত রচয়িতা হিসেবে গড়ে তোলেছেন। KMJ VISION MUSIC YouTube channel  এ তাঁর অসাধারণ গান গুলো রিলিজ হয়েছে।

ভাবা যায়, কতটা প্রতিভা, কতটা মনোবল থাকলে পারিবারিক, সামাজিক ও অন্যান্য সকল প্রতিকূলতা এড়িয়ে একজন নারী এত নিখুঁত মননশীল সাহিত্য রচনা করে  জাতীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন করতে পারে। তাঁর এই স্বীকৃতি আমাদের সমাজের একটি মহান অর্জন এবং একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুভ কামনা রইলো তিনি যেন আরো এগিয়ে যেতে পারেন ও আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

1

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

2

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

3

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

4

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

7

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

8

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

9

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

10

অবৈধ চা ব্যবসার বিরুদ্ধে শ্রীমঙ্গলে চা বোর্ডের ‘জিরো টলারেন্

11

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

12

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

13

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি

14

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

15

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

16

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

17

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

18

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

19

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

20