চায়ের জনপদ
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ব্যক্তি জীবনে বিয়ে করেছেন দুই চিত্রনায়িকাকে। তবে দুজনকেই ডিভোর্স দিয়েছেন। জানিয়েছেন, তারা আর তার জীবনের অংশ নয়।
তবে বিচ্ছেদ হলেও নিয়ম করে দুই প্রাক্তন স্ত্রীকেই সময় দিতে দেখা যায় শাকিব খানকে। এই মুহূর্তে বুবলীকে নিয়ে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব। দুজনের ছবিতে সয়লাব সোশ্যাল মিডিয়া। সেই সঙ্গে অপুর প্রতিক্রিয়া জানতে উদগ্রিব সবাই।
প্রতিক্রিয়া জানালেন অপু। 
রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বনানীর একটি রেস্টুরেন্টে সিফাত নুসরাতের নতুন একটি বই উন্মোচনে ব্যস্ত ছিলেন অপু। এ অনুষ্ঠানে সিফাত নুসরাতসহ অপুর সঙ্গে উপস্থিত ছিলেন মডেল মারিয়া, সংগীতশিল্পী কোনাল, প্রযোজক আজিজের মত তারকারা।
অনুষ্ঠানে অংশ নিয়ে অপু বলেন, ‘সিফাত নুসরাত সম্পর্কের আমার ছোট বোনের মতো।
সোশ্যাল মিডিয়ায় আমি প্রায়ই ওকে দেখতাম ঘোড়া চালাতে। ঘোড়া চালানো শেখা কেন প্রায়ই ওকে জিজ্ঞাসা করতাম। তখন ও বলতো দিদি টুইস্ট আছে। আর সে টুইস্টটাই আজ আমি সবাইকে জানাতে এসেছি। ওর নতুন বই ‘অগ্নিকন্যা’ এসেছে।
ওর জন্য এটুকুই বলতে চাই, যার প্রতিভা আছে তার লং জার্নির দরকার হয় না।’
 
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একাধিক প্রশ্নের উত্তর দেন অপু। এ সময় যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর অবকাশ যাপন প্রসঙ্গে অভিনেত্রীকে কিছু বলতে অনুরোধ করা হয়। অপু বলেন, ‘কী অনুভূতি বলবো। মানুষ মানুষকে নাই চিনতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়। যেমন ধরুন, আপনি আমাকে ভালোবাসতে পারেন কিন্তু সে মুহূর্তে সিফাতকে নাও ভালোবাসতে পারেন। আবার এমন হতে পারে, আপনি সিফাতকে ভালোবাসেন, আমাকে নাই ভালোবাসতে পারেন। এটাই সত্যি।’
শাকিব খানের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অপু বিশ্বাস বলেন, ‘আমি ১৫ জুন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। যদি কেউ সেটা না পড়ে থাকেন তবে আজকে অবশ্যই সে স্ট্যাটাসটা পড়ে নিতে পারেন। তাহলেই আপনাদের প্রশ্নটা পরিষ্কার উত্তর পেয়ে যাবে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের বাইরেও আমাদের আরও সম্পর্ক রয়েছে। আমরা সবাই কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। যাদের নাম বললেন, তারাও কিন্তু প্রফেশনাল আর্টিস্ট। তাই সে হিসেবে বলতে পারেন আমি সবাইকেই সম্মান করি।’

সবশেষে এ চিত্রনায়িকা বলেন, ‘আমি অভিনেত্রী হিসেবে সফলতা পেয়েছি, মা হিসেবে আমার জীবনে সেদিনই সফলতা আসবে যেদিন আমি মানুষের মত মানুষ করে সবার সামনে আব্রামকে প্রেজেন্ট করতে পারবো। আর দর্শক ও ভক্তদের উদ্দেশে বলবো, তাদের কাছে অনেক ভালোবাসা আর দোয়া পেয়েছি, তারা যেন সব সময় সে ভালোবাসা আর দোয়াতে আমাকে ভরিয়ে রাখেন।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

1

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

2

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

3

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

4

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

5

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

6

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

7

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

8

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

9

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

10

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

11

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

14

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

15

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

16

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

17

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

18

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

19

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

20