এম. মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Aug 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

মৌলভীবাজারের বড়লেখায় চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ (২৪)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকা থেকে চোর চক্রের মূলহোতা শরীফ আহমেদ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শরীফ আহমেদ সিলেটের বিয়ানীবাজার উপজেলার খসিরবন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে।
বড়লেখা থানা পুলিশ জানায়, গত ১৩ জুলাই বড়লেখা উপজেলার তেলিগুল গ্রামের জনৈক শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। চোর চক্র ঘরের তালা ভেঙে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
এ ঘটনার পরদিন ১৪ জুলাই ভুক্তভোগী শামীম আহমদ কাউছার বাদী হয়ে বড়লেখা থানায় (মামলা নম্বর-১২, ধারা ৪৫৪/৩৮০ দণ্ডবিধি) একটি মামলা দায়ের করেন।
আসামি শনাক্ত ও মালামাল উদ্ধার করতে জেলা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের তত্বাবধানে বড়লেখা থানার একটি টিম তদন্ত শুরু করে।
অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই রতন কুমার হালদারের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ সংঘবদ্ধভাবে চুরির বিষয়টি স্বীকার করে। শরীফের দেওয়া তথ্যে একটি ইয়ামাহা FZX  মোটরসাইকেল (যা চুরির সময় ব্যবহৃত হয়েছিল) এবং নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, আসামির দেওয়া তথ্যে বাকিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মচারীরা আন্দোলন করলে বাধ্যতামূলক অবসর

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

3

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

4

শ্রীমঙ্গলে লোকালয় থেকে লজ্জাবতী বানর উদ্ধার

5

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

6

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

7

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

8

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

9

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

10

শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ একজন আটক

11

ইরান সংঘাতে বড় ক্ষতির মুখে যুক্তরাষ্ট্র ধ্বংস ১১টি এমকিউ–৯ র

12

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

13

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

14

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

15

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

16

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

17

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

18

ইসির প্রতীক তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

19

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

20