মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) শ্রীমঙ্গলের বাগানবাড়ি রেস্টুরেন্টে উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে এ কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি ও ভুনভীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছয়ফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমদসহ আরও অনেকে।
শেষে উপস্থিত প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর-কে সভাপতি, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম-কে সাধারণ সম্পাদক এবং উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবী-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি” শ্রীমঙ্গল উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুল হক।