চায়ের জনপদ
প্রকাশ : Feb 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সংসদ সদস্য হাজী মুজিব

মোঃ মুজিবুর রহমান চৌধুরী মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্টভাবে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বদলির সুপারিশ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গল উপজেলার প্রেসক্লাবের আয়োজনে “শ্রীমঙ্গল: সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চা বাগান এলাকায় গরু চুরি ও মাদকের তৎপরতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর আইনি পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তিনি কঠোর নির্দেশনা দেন। তিনি হুঁশিয়ার করে বলেন, “আইন প্রয়োগে গাফিলতি হলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

সংসদ সদস্য আরও বলেন, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পণ। এলাকার সমস্যা, সম্ভাবনা ও অনিয়ম তুলে ধরলে আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারব।”

এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন শিল্পের প্রসার এবং জননিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার দিক তুলে ধরেন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভা শেষে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সংসদ সদস্য বলেন, “জনগণের আস্থা ও সমর্থন নিয়েই আমরা একটি নিরাপদ, সমৃদ্ধ ও উন্নত শ্রীমঙ্গল গড়ে তুলতে চাই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

1

সাংবাদিক শামসুল ইসলাম শামীমের মেয়ে এশার জিপিএ–৫ অর্জন

2

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

3

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

4

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

5

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

6

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভে

7

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

8

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

9

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

10

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

11

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

12

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

13

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

14

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

15

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

16

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

17

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

18

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

19

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

20