চায়ের জনপদ
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

মৌলভীবাজার-৪ আসন—যা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা নিয়ে গঠিত—সদ্য গঠিত রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ও আলোচিত কেন্দ্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই আসনে চা-শ্রমিক জনগোষ্ঠী একটি বড় ভোটব্যাংক গড়ে তুলেছে, যার ওপর নির্ভর করে প্রতিটি নির্বাচনে ফলাফল প্রভাবিত হয়। তাদের জীবনমান, চাহিদা এবং রাজনৈতিক সচেতনতা এখন আগের তুলনায় অনেক বেশি স্পষ্ট ও সক্রিয়।
চা-শ্রমিক সমাজ এই আসনের নির্বাচনে বরাবরই একটি নির্ণায়ক শক্তি হিসেবে বিবেচিত। তাদের ঐক্য, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং উন্নয়নমূলক প্রতিশ্রুতি গ্রহণের আগ্রহ নির্বাচনী সমীকরণকে পাল্টে দিতে পারে। বিগত বছরগুলোতে যেভাবে বিভিন্ন দলের পক্ষে তাদের সমর্থন গড়ে উঠেছে, বর্তমানে সে সমর্থনের ভারসাম্য কোথায় থাকবে—তা এখনো অনিশ্চিত।
তবে একথা সত্য, যে দল বা প্রার্থী চা-শ্রমিকদের জীবনমান, ন্যায্য মজুরি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে সক্ষম হবে, তারাই এই বড় ভোটব্যাংককে নিজেদের দিকে আকর্ষণ করতে পারবে।
২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন অঞ্চলের মতো শ্রীমঙ্গল-কমলগঞ্জেও রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ঐ ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বের মাঠে উপস্থিতি অনেকটা কমে গেছে। প্রশাসনিক পদক্ষেপ, মামলা ও নিরাপত্তাজনিত কারণেও স্থানীয় নেতাকর্মীরা অনেকটা রক্ষণাত্মক অবস্থানে রয়েছেন। দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতি থাকা সত্ত্বেও, এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠের রাজনীতিতে দৃশ্যত অনুপস্থিত বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে বিএনপি মাঠে ফেরা নিয়ে সময় নষ্ট করছে না। দীর্ঘদিন পর সংগঠনকে নতুন করে শাণিত করতে চায় তারা—আর সেই কাজ এখন নেতৃত্ব দিচ্ছেন দুই হেভিওয়েট নেতা: জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান চৌধুরী এবং পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহসিন মিয়া মধু।
দুজনেই এখন তৃণমূল চষে বেড়াচ্ছেন—শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ, বাজার থেকে বাগান—কোথাও থেমে নেই তাদের প্রচারযাত্রা। একদিকে চলছে উঠান বৈঠক, পথসভা, গোপন মতবিনিময়—অন্যদিকে চলছে ব্যানার-পোস্টারে নিজেদের অবস্থান জানান দেওয়ার প্রতিযোগিতা।
মনোনয়ন নিয়ে এই দুই নেতার মধ্যে আড়ালের টানাপোড়েন এখন প্রকাশ্য বাস্তবতা। কার দখলে মাঠ, কে পাচ্ছেন চা-শ্রমিকদের আস্থা—এই লড়াইয়ে এখন ভোটাররাও বেশ উৎসাহী। অনেকেই বলছেন, “এটা শুধু মনোনয়নের লড়াই না—এটা রাজনৈতিক ভিত কার ঘরে যাবে, সেই যুদ্ধ।”
দলকে মাঠে ফেরানো আর নিজের অবস্থান পোক্ত করার এই দ্বিমুখী কৌশলে এখন বিএনপির রাজনীতি শ্রীমঙ্গলে জোরাল ও গতিশীল। শাসকশূন্য এই সময়ে বিরোধী শক্তি নিজেদের সর্বশক্তি নিয়ে মাঠে নামায় আগামী নির্বাচনের দিকনির্দেশনা কী হবে, তা সময়ই বলে দেবে।
বর্তমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সভা, মিছিল ও সমাবেশের প্রেক্ষাপটে পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। বিট পুলিশিং সভা, কমিউনিটি নজরদারি এবং প্রশাসনিক পর্যায়ের পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে। তবে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে—বিশেষ করে যদি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা সংঘর্ষে রূপ নেয়, তাহলে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হতে পারে।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার রাজনীতি এখন রূপান্তরের মোড়ে দাঁড়িয়ে। পুরনো দলগুলোর সাংগঠনিক ভিত্তি যেমন এখনও দৃঢ়, তেমনি নতুন নেতৃত্ব ও রাজনৈতিক বিকল্পগুলোও উঠে আসছে। একদিকে রাজনৈতিক দলগুলোর মাঠে উপস্থিতি এবং জনসম্পৃক্ততা বাড়ানো দরকার, অন্যদিকে নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের উচিত সকল পক্ষকে সমান সুযোগ নিশ্চিত করা এবং একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখা।
এই মুহূর্তে প্রয়োজন জনগণের মতামতকে মূল্য দেওয়া, রাজনৈতিক সহনশীলতা বজায় রাখা এবং একে অপরের প্রতি সম্মান দেখানো। কারণ রাজনৈতিক মতভেদ থাকলেও, শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন, শান্তি এবং প্রগতির জন্য একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ অত্যাবশ্যক।
-তোফায়েল পাপ্পু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

3

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

4

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধ

5

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

6

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

7

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

8

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

9

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

10

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

11

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবি

12

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

13

শ্রীমঙ্গলে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযা

14

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

15

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

16

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

17

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

18

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20