চায়ের জনপদ
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

আমাদের ঘুম ভাঙার পর প্রথম কাজ-ব্রাশ করা। কিন্তু সেই টুথব্রাশটি আমরা কোথায় রাখছি, সেটাও কি আমরা ভেবে দেখছি? বেশিরভাগ মানুষই তাদের ব্রাশ রাখেন টয়লেট বা বাথরুমে। অনেকের চোখে এটি খুব সাধারণ একটি ব্যাপার, কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ছোট অভ্যাসটি হতে পারে এক বড় স্বাস্থ্যঝুঁকির উৎস। বিশেষ করে, টয়লেটের খুব কাছে ব্রাশটি রাখলে আপনার অজান্তেই ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংস্পর্শে এসে যেতে পারে। এ বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসক ডঃ স্যামুয়েল চৌধুরী বলেন, এই সাধারণ অভ্যাসটি অনেক অস্বাস্থ্যকর হতে পারে। পাশাপাশি টুথব্রাশ পরিষ্কার রাখতে ও মুখের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে কিছু উপায়ের কথা জানান তিনি।

একটি গবেষণায় দেখা গেছে যে, টয়লেটে রাখা ৬০ শতাংশ টুথব্রাশে মল থাকে। তবে অনেকে মনে করে থাকেন টুথব্রাশ ঢাকনাযুক্ত হলে নিরাপদ থাকে কিন্তু এই ঢাকনার কারণে টুথব্রাশ ভিজে থাকে যা ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে সাহায্য করে।
ডঃ চৌধুরী আরো বলেন, টয়লেট না বাথরুমে ব্রাশ রাখা অস্বাস্থ্যকর অভ্যাসগুলোর মধ্যে একটি কারণ যখন আমরা টয়লেট ফ্লাশ করি, তখন প্রচুর জীবাণু বাতাসে নির্গত হয়। যা ব্রাশে গিয়ে জমে থাকে। পরবর্তীতে আমরা যখন ব্রাশ করতে নেই তখন অনেক ক্ষতিকর জীবাণু ও ব্যাকটেরিয়া আমাদের মুখে প্রবেশ করে।

যেভাবে টুথব্রাশ পরিষ্কার ও নিরাপদ রাখবেন

ডঃ চৌধুরী টুথব্রাশ পরিষ্কার, নিরাপদ ও জীবাণুমুক্ত রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করেছেন:-

ব্রাশ করার পর টুথব্রাশটিকে সোজা করে রাখুন যাতে খুব দ্রুত পানি শুকিয়ে যায়।
টয়লেট থেকে দূরে ৬ ফুট বা তার বেশি দূরত্বে সরিয়ে এনে একটি শুষ্ক ও বায়ুচলাচলযুক্ত জায়গায় রাখুন।
ফ্লাশ করার আগে টয়লেটের ঢাকনা বন্ধ করে দিন যাতে বাতাসে ব্যাকটেরিয়া ছড়িয়ে না পড়ে।
প্রতি ৩-৪ মাস অন্তর আপনার টুথব্রাশ বা ব্রাশের মাথা পরিবর্তন করুন।
টুথব্রাশে ঢাকনা ব্যবহার করা এড়িয়ে চলুন কারণ এটি ব্যাকটেরিয়ার প্রজনন ক্ষেত্র তৈরি করে।
তাই স্বাস্থ্যঝুঁকি কমাতে এ ধরণের অভ্যাস বর্জন করুন। কেননা এ ধরণের অভ্যাস একসময় আপনার অনেক বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

1

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

2

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

3

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

4

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

7

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

8

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

9

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

10

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

11

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

12

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

13

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

14

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

15

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

16

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

17

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

20