ভাষা ও সংস্কৃতির মাস ফেব্রুয়ারির গুরুত্বপূর্ণ দুই আয়োজন—একুশে পদক প্রদান এবং অমর একুশে বইমেলার উদ্বোধন—একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ফেব্রুয়ারি এই দুটি কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, ওই দিন সকালে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত গুণীজনদের হাতে একুশে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেলে তিনি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
মন্ত্রী আরও বলেন, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার। প্রকাশকরা এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুষ্ঠান দুটিকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মন্তব্য করুন