চায়ের জনপদ
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি, ব্যাহত হচ্ছে সেবার মান

মৌলভীবাজার মাতারকাপন এলাকায় অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতালে স্বজনপ্রীতি ও পক্ষপাতমূলক আচরণের কারণে ব্যাহত হচ্ছে সেবার মান। অনুসন্ধানে জানা যায়,প্রতিষ্ঠানঠি ১৯৮৬ সালে বিদেশী দাতা সংস্থা ও আজীবন সদস্যদের অনুদানে গড়ে ওঠে। ফলে প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্ব পান আজীবন সদস্যরাই। প্রতি তিন বছর পর পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এখানে রয়েছে এক শুভংকরের ফাঁকি। আজীবন সদস্যদের পরিবারের সদস্যদের মধ্যে থেকে আবার অনেকেই এখানে চাকুরীতে নিয়োজিত রয়েছেন। এভাবে চাকুরীতে থাকা দক্ষ ও অদক্ষ অনেকেরই রয়েছেন পরিচালনা কমিটিতে বাবা,চাচা,ভাই,খালা ও খালু। এতে কর্মরতদের পেশাধারী কাজে কোন অনিয়ম হলে পরিচালনা কমিটির স্বজনপ্রীতির দুর্নীতির কারণে নেয়া যায় না সঠিক সিদ্ধান্ত। ভুক্তভোগী অনেকেই বলেছেন,পরিচালনা কমিটির স্বজনপ্রীতির কারণে হাসপাতালে কর্তব্যরত অনেকেরই জবাবদিহিতা নেই। অনেকে স্বেচ্ছাচারি মনোভাব নিয়ে চলেন,রোগীদের সাথে করেন খারাপ আচরণ। ফলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সঠিকমানের চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। গত এক দশক থেকে এই হাসপাতালে আজীবন সদস্য পদের জন্য জেলার অনেকেই আবেদন করেছেন। কিন্ত বর্তমান পরিচালনা কমিটির সদস্যরা নিজেদের স্বার্থ ও নেতৃত্ব হারানোর ভয়ে বিষয়টি ঝুঁলিয়ে রেখেছেন। পরিচালনা কমিটির এমন স্বেচ্ছাচারি সিদ্বান্তের কারণে অনেকের মনে রয়েছে চরম ক্ষোভ। অনেক আজীবন সদস্য মৃত্যবরণ করেছেন কিন্তু তাদের ছেলে,মেয়ে ও নাতিরা সংযুক্ত রয়েছেন হাসপাতালের সাথে। যেন এটি একটি পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আগামী ১৬ আগষ্ট মৌলভীবাজার জেলা প্রশাসকের নেতৃত্বে নতুন পরিচালনা কমিটি গঠন উপলক্ষে ইতিমধ্যে অনেকেই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন।

এ ব্যাপারে অনেকের সাথে কথা বলে জানা যায়,হাসপাতালের সেবার মান উন্নতি করতে,কর্মকর্তা ও কর্মচারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে পরিচালনা কমিটিতে যাদের রাখা হবে তারা তাদের কোন সন্তান ও আত্মীয় স্বজন যেন এই হাসপাতালে চাকুরির সুযোগ না পান।

এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো.ইসরা হোসেন বলেন,বিষয়টির ব্যাপারে আমি এখন গভীরভাবে অবগত হয়েছি। আগামী মিটিং-এ এসব বিষয়ে সবার সাথে কথা বলে ও আরও খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

1

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

2

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

3

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

4

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

5

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

6

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

7

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

8

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

9

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

10

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

11

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

12

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

13

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

14

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

15

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

16

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

17

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

18

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

19

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

20