চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রাকসহ বিপুল পরিমাণ বালু জব্দ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একজনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই ২০২৫) রাত ৩টার দিকে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইদুর রহমান খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে শ্রীমঙ্গল উপজেলার ২নং ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মসজিদের সামনে পাঁকা রাস্তা থেকে একটি ৩ টনি ট্রাক ভর্তি সিলিকা বালুসহ জাবেদ হোসেন ওরফে আরফিন (২২), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-নোয়াগাঁও, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার নামের একজনকে আটক করা হয়।

এসময় একটি পুরাতন হলুদ ও নীল রঙের ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ড-১১-০৯৮৫) এবং আনুমানিক ১০০ ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করে আসছিল।

শ্রীমঙ্গল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ছাড়াও অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত আরও কয়েকজন পলাতক রয়েছে। তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

শ্রীমঙ্গলে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ বালু জব্দ

3

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

4

খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা

5

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

6

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

7

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

8

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

9

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

10

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

11

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

12

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

13

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

14

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

15

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

16

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

17

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

18

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

19

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

20