চায়ের জনপদ
প্রকাশ : Aug 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলী গ্রেফতার

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক উদ্ধার, হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এবং নিরাপদ সমাজ গড়তে র‌্যাবের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) ভোর রাত ৩টা ১৫ মিনিটের দিকে র‌্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজারের একটি অভিযানিক দল রাজনগর থানার মুন্সীবাজার ইউনিয়নের চানবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় জিআর নং-৪৯/৯৩, কুলাউড়া থানার মামলা নং-০১, তারিখ ০৪/০৬/১৯৯৩, ধারা ৩০৪(১) পেনাল অনুযায়ী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আক্কাছ আলী (৬০) কে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামের আপ্তাব আলীর পুত্র।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

1

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

2

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

3

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

4

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

5

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

8

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

9

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

12

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

15

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

16

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

19

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

20