বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে NRB ব্যাংক Sreemangal Branch এর উদ্যোগে শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো NRB Bank Diaspora Week। প্রবাসী গ্রাহকদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ব্রাঞ্চ ম্যানেজার ও ক্লাস্টার সিলেট অঞ্চল ১ এর মো: সাজ্জাদুর রহমান,। এছাড়াও শ্রীমঙ্গল ব্রাঞ্চ ম্যানেজার অভিনন্দন ধর চৌধুরী এবং শাখার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসীদের জন্য ডিজিটাল অ্যাকাউন্ট খোলা, ব্যক্তিগত ব্যাংকিং সহায়তা, বিমানবন্দর পিক-আপ ও হোটেল বুকিংসহ নানা এক্সট্রা সুবিধা প্রদর্শন করা হয়েছে। এছাড়া হোম লোন, ফরেন কারেন্সি ডিপোজিট, NRB Easy Account ও অন্যান্য বিনিয়োগ সুযোগ সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।
NRB ব্যাংক এই আয়োজনের মাধ্যমে প্রবাসীদের পাশে থেকে তাদের ব্যাংকিং ও বিনিয়োগ সুবিধা আরও সহজ ও দ্রুত করার লক্ষ্য রেখেছে।