
ছোট ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এখন বৈশ্বিক তারকা তৈরির বড় প্ল্যাটফর্ম। নাচ, কমেডি, চ্যালেঞ্জ, ম্যাজিক কিংবা লাইফস্টাইল—বিভিন্ন ধরনের কনটেন্ট বানিয়ে অনেকেই গড়ে তুলেছেন কোটি কোটি অনুসারী। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকটকে অনুসারীর সংখ্যার ভিত্তিতে শীর্ষ ১০ অ্যাকাউন্টের হালনাগাদ তালিকা নিচে দেওয়া হলো।
অযৌক্তিক ‘লাইফ হ্যাক’ নিয়ে নির্বাক ভঙ্গিতে প্রতিক্রিয়া দেখিয়ে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাওয়া এই কনটেন্ট নির্মাতার অনুসারী প্রায় ১৬ কোটি ৪০ লাখ।
করোনা মহামারির সময় নাচের ভিডিও দিয়ে ভাইরাল হওয়া চার্লির অনুসারী প্রায় ১৫ কোটি ৫৭ লাখ।
চ্যালেঞ্জ ও ব্যয়বহুল স্টান্ট ভিডিওর জন্য পরিচিত মিস্টার বিস্টের টিকটক অনুসারী প্রায় ১২ কোটি ৪৮ লাখ।
তারকাদের সাক্ষাৎকার ও ট্রেন্ডিং কনটেন্ট শেয়ার করা টিকটকের নিজস্ব অ্যাকাউন্টটির অনুসারী প্রায় ৯ কোটি ৩১ লাখ।
লিপ-সিঙ্ক ভিডিও ‘এম টু দ্য বি’–র মাধ্যমে আলোচনায় আসা বেলা পোরচের অনুসারী প্রায় ৯ কোটি ২৭ লাখ।
নাচ ও অভিব্যক্তির ভিডিওর জন্য পরিচিত অ্যাডিসন রে–র অনুসারী প্রায় ৮ কোটি ৮২ লাখ।
দৃষ্টি বিভ্রম ও ম্যাজিকধর্মী ভিডিও দিয়ে জনপ্রিয় জ্যাক কিংয়ের অনুসারী প্রায় ৮ কোটি ৪৪ লাখ।
উপহার বিতরণ ও ভাইরাল চ্যালেঞ্জ ভিডিওর জন্য পরিচিত উইলি সালিমের অনুসারী প্রায় ৮ কোটি ৪২ লাখ।
গান ও লাইফস্টাইল কনটেন্টের জন্য পরিচিত কিম্বারলি লোইজার অনুসারী প্রায় ৮ কোটি ৩৭ লাখ।
কোরিওগ্রাফ করা নাচ ও লিপ-সিঙ্ক ভিডিও প্রকাশ করে জনপ্রিয় হওয়া ডোমেলিপার অনুসারী প্রায় ৭ কোটি ৬০ লাখ।
টিকটকের অ্যালগরিদম ও বৈশ্বিক দর্শকভিত্তির কারণে এই তালিকা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে।